কোষএর সংজ্ঞা। কোষের বৈশিষ্ট্য ও কোষের প্রকারভেদ।

কোষ

নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, ত্রিস্তরী অর্ধভেদ্য ঝিল্লী বেষ্টিত, আত্মপ্রজননে সক্ষম, জীবন্ত যা জীবদেহের গঠন ও কাজের একক তাকে কোষ বলে।জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।

Cell (সেল) বা কোষ এর বৈশিষ্ট্য

  • ১. জীবনের জন্য প্রয়ােজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে।
  • ২. কোষ তার প্রয়ােজনীয় কাচামাল ভেতরে গ্রহণ করতে পারে।
  • ৩. সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে।
  • ৪. চারপাশে যে কোন উত্তেজনার প্রতি সাড়াদিতে পারে।
  • ৫. একটি Homeostatic অবস্থা বজায় রাখতে পারে ও প্রয়ােজনে অভিযােজিত হতে পারে।
কোষএর সংজ্ঞা। কোষের বৈশিষ্ট্য ও কোষের প্রকারভেদ।

কোষের প্রকারভেদ

অবস্থান ও কার্য ভেদে কোষ দুই প্রকার যথা-

১. দেহ কোষ বা সােমাটিক কোষ।জীবের দেহ গঠন করে। এরা ডিপ্লয়েড কোষ ।

২. জনন কোষ বা রিপ্রােডাক্টিভ কোষ।জীবের জনন কোষ গঠন করে। এরা হ্যাপ্লয়েড কোষ।

নিউক্লিয়াস এর উপর ভিত্তি করে কোষ দুই প্রকার যথা-

  • ১. আদি কোষ বা প্রােক্যারিওটিক কোষ
  • ২. প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ

আদি কোষ

জীবের যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে আদিকোষ বলে৷ আদি কোষ দ্বারা গঠিত জীবকে আদিকোষী জীব বলে।

প্রকৃত কোষ

জীবের যেসকল কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে প্রকৃত কোষ বলে।প্রকৃতকোষ দ্বারা গঠিত জীবকে প্রকৃতকোষী জীব বলে |

Leave a Comment