গ্যামেটোজেনেসিস কী? গ্যামেটোজেনেসিস এর গুরুত্ব।

গ্যামেটোজেনেসিস কী?

যে প্রক্রিয়ায় জননক্ষম জীবে পুং গ্রামেট বা শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন করে তাকে গ্যামেটোজেনেসিস বলে।

গ্যামেটোজেনেসিস এর প্রকারভেদ

গ্যামেটোজেনেসিস দুই প্রকার। যথা:-

  • ১। স্পার্মাটোজেনেসিস
  • ২। উওজেনেসিস।

১। স্পার্মাটোজেনেসিস

যে প্রক্রিয়ায় প্রজননক্ষম জীবের শুক্রাশয়ে শুক্রাণু মাতৃকোষ হতে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে।

২। উওজেনেসিস

যে প্রক্রিয়ায় প্রজননক্ষম জীবের স্ত্রী প্রজননতন্ত্রে জনন মাতকোষ হতে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে উওজেনেসিস বলে।

গ্যামেটোজেনেসিস কী? গ্যামেটোজেনেসিস এর গুরুত্ব। উওজেনেসিস প্রক্রিয়া বর্ণনা। স্পার্মাটোজেনেসিস কী? স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা।

গ্যামেটোজেনেসিসের গুরুত্ব

প্রাণীর অস্তিত্বে গ্যামেটোজেনেসিসের গুরুত্ব অপরিসীম। নিচে এর গুরুত্ব বর্ণনা করা হলো:

  • ১. গ্যামেটোজেনেসিসের সময় মিয়োসিস বিভাজনের ফলে সৃষ্ট জনন কোষে ক্রোমোসোমের সংখ্যা দেহকোষের তুলনায় অর্ধেক হয়। নিষেকের ফলে জাইগোটে ক্রোমোসোমের পরিমাণ ডিপ্লয়েড হয় ফলে বংশানুক্রমে প্রাণী বা জীব জেনেটিক ভারসাম্য ঠিক রাখতে পারে।
  • ২. গ্যামেটোজেনেসিসের মিয়োসিস বিভাজনের সময় ক্রসিংওভারের ফলে জেনেটিক রিকম্বিনেশন হয়। ফলে জীব জগতে প্রকরণের উদ্ভব হয়।
  • ৩. উওজেনেসিসে নিশ্চল ডিম্বাণু ও স্পার্মাটোজেনেসিসে সচল শুক্রাণু উৎপন্ন হওয়ায়, নিষেকের সম্ভাবনা নিশ্চিত হয়।
  • ৪. উওজেনেসিসে উৎপন্ন ডিম্বাণুতে বিভিন্ন মাত্রার কুসুম সঞ্চিত হওয়ায় বিকশিত ভ্রূণের পুষ্টির জোগান অনেক ক্ষেত্রে নিশ্চিত হয়।
  • ৫. উওজেনেসিসের সময় সঞ্চিত mRNA ইনফরমোজোম ক্লিভেজের সময় প্রোটিন সংশ্লেষে সহায়তা করে ভ্রূণে মাতৃতান্ত্রিক উত্তরাধিকারের বিকাশ ঘটে।

Leave a Comment