ট্রেইট বা চরিত্র কী? মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য কী? মেন্ডেলিজম কী?

চরিত্র বা ট্রেইট (Trait) কী?

দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে একত্রে একটি চরিত্র বা ট্রেইট বলা হয়। চরিত্র বংশগতভাবে সঞ্চারিত হয়।

যেমন- মটর গাছের কাণ্ড লম্বা হওয়া ও খাটো হওয়া বৈশিষ্ট্য দুটি কাণ্ডের দৈর্ঘ্য চরিত্রটির অন্তর্গত।

মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য কী?

মেন্ডেল বর্ণিত পার্টিকল বা ফ্যাক্টর বর্তমানে জিন নামে পরিচিত। আর একটি মাত্র জিন দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য (Mendelian trait) বলে।

মেন্ডেলিজম কী?

বিজ্ঞানী মেন্ডেল মটরশুটি গাছ নিয়ে বংশগতির উপর দীর্ঘ ৭ বছর গবেষণা করে যে দুটি সূত্র আবিষ্কার করেন সেই সূত্র ২টি কে মেন্ডেলিজম বলে।

মেন্ডেলিয়ান বংশগতি(Mendelian inheritance)

মেন্ডেলিয়ান বৈশিষ্ট্যর সঞ্চায়ণকে মেন্ডেলিয়ান বংশগতি(Mendelian inheritance) বলা হয়।

জিনতত্তের জনক কে?

জিনতত্ত্ববিদ বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল কে জিনতত্ত্বের জনক বলা হয়।

মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিলেন?

তিনি মটরশুটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন । গাছটির বৈজ্ঞানিক নাম Pisum sativum

মেন্ডেল তার গবেষণা কর্ম কোথায় জমা দিয়েছিলেন?

তিনি তার গবেষণা কর্ম ‘ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি’ তে জমা দিয়েছিলেন।

মেন্ডেলের সূত্রগুলি কত সালে পুনঃরায় আবিষ্কার হয়েছিলো?

১৯০০ সালে মেন্ডেলের সূত্রগুলি পুনঃরায় আবিষ্কার হয়েছিলো।

মেন্ডেলের সূত্র পুনঃরায় আবিষ্কার করেন কারা?

১৯০০ সালে হিউগো দ্যা ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক স্কেরমেক প্রমুখ বিজ্ঞানীগণ মেন্ডেলের সূত্র পুনঃরায় আবিষ্কার করেন।

মটরশুঁটি গাছের ক্রোমোসোম কয় জোড়া?

মটরশুঁটির ডিপ্লয়েড কোষে সাতজোড়া ক্রোমোজোম আছে।

Leave a Comment