পরিপূরক জিন (Complementary Gene)
ভিন্ন ভিন্ন লােকোসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় তবে সংশ্লিষ্ট জিনদ্বয়কে পরিপূরক জিন বলা হয়।
পরিপূরক জিনের ক্রিয়ার ফলে মেন্ডেলের ২য় সূত্রের ফিনােটাইপিক অনুপাত ৯ঃ৩ঃ৩ঃ১ পরিবর্তিত হয়ে ৯ঃ৭ অনুপাত প্রকাশ পায়।
Lathyrus odoratus নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুলবিশিষ্ট দুটি আলাদা স্ট্রেইন (strain) পাওয়া যায়। এই স্ট্রেইনদুটির মধ্যে সংকরায়ণ করলে F। জনুর সব উদ্ভিদের ফুল বেগুনি হয়। কিন্তু F2 জনুতে বেগুনি ও সাদা ফুলের অনুপাত দাঁড়ায় ৯ : ৭।
পরিপূরক জিনের জিনতাত্বিক ব্যাখ্যা
মনেকরি,
সাদা ফুলের জিনোটাইপ= AAbb
অন্য জাতের সাদা ফুলের জিনোটাইপ= aaBB
