বয়ঃসন্ধিকাল কী ? বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন।

বয়ঃসন্ধিকাল কী?

মানবজীবনের যে পর্যায়ে পুরুষ ও স্ত্রী দেহে বাহ্যিক গৌন যৌন বৈশিষ্ট্যসমূহ বিকশিত হতে থাকে এবং প্রজনন অঙ্গগুলাে সক্রিয় হতে শুরু করে তাকে বয়ঃসন্ধিকাল বলে। এ সময়টি হচ্ছে কৈশাের অতিক্রম করে যৌবনে পদার্পণের মুহূর্ত।

আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলেদের বয়ঃসন্ধিকালের বয়স ১৩-১৪ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১১-১৪ বছর বলে বিবেচনা করা হয়। এ সময় বিভিন্ন হরমােনের প্রভাবে দৈহিক গঠন ও চরিত্রে নানা পরিবর্তন বা বৈশিষ্ট্য দেখা যায়। বয়ঃসন্ধিকালের এসব বৈশিষ্ট্যকেই গৌন যৌন বৈশিষ্ট্য বলে। যেমন- মেয়েদের স্তন,ছেলেদের দাঁড়ি-গোঁফ ইত্যাদি।

বয়স সন্ধিকালে পুরুষের গৌন যৌন বৈশিষ্ট্য

মুখ, বগল ও শ্রোণিদেশে লােম গজানাে শুরু হয়। লিঙ্গ ও শুক্রাশয় আকারে বৃদ্ধি পায় স্বরযন্ত্রের বৃদ্ধি ও কণ্ঠস্বর গাঢ় বা গম্ভীর হয়। শুক্রাণু উৎপাদন ও বীর্যপাত শুরু হয়।

বয়স সন্ধিকালে মেয়েদের গৌন যৌন বৈশিষ্ট্য

বগল ও শ্রোণিদেশে লােম গজানাে শুরু হয়। স্তন ও জরায়ু বৃদ্ধি পায়। নিতম্ব (Hips) প্রশস্ত হয়। রজঃচক্র/মাসিক ও ডিম্বস্ফুটন শুরু হয়।

বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন।

বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন।

Leave a Comment