মনোহাইব্রিড ক্রস ও ডাইহাইব্রিড ক্রস কী? সংকর জীব ও সংকরায়ন।

মনোহাইব্রিড ক্রস (Monohybrid cross) বা একসংকর ক্রস কী?

এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যকার ক্রস হলো একসংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস।

উদাহরণ- লম্বা ও খাটো বৈশিষ্ট্যসম্পন্ন দুটি মটরশুঁটি গাছের মধ্যকার ক্রস হলো মনোহাইব্রিড ক্রস।

ডাইহাইব্রিড ক্রস (Dihybrid cross) বা দ্বিসংকর ক্রস কী?

দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যকার ক্রস হলো দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস।

উদাহরণ- গোলাকার ও হলুদ বর্ণের বীজ বিশিষ্ট মটরশুঁটি গাছের সাথে কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদনকারী মটরশুঁটি গাছের মধ্যকার ক্রস হলো ডাইহাইব্রিড ক্রস।

ক্রস (Cross) কী?

বিপরীত লিঙ্গধারী দুটি জীবের মিলনকে ক্রস বলে।

ব্যাখ্যা- একটা লাল বর্ণের মোরগের সাথে সাদা বর্ণের মুরগির যৌন মিলন ঘটলে এটাকে জিনতত্তের ভাষায় ক্রস বলা হবে।

সংকর জীব (Hybrid) কী?

দুটি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর বা সংকর জীব বলে। সংকর জীব সর্বদা হেটারোজাইগাস প্রকৃতির।

সংকরায়ণ (Hybridization) কী?

সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে সংকরায়ণ বলে। একটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে একসংকরায়ণ বলে। আবার দুটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে দ্বিসংকরায়ণ বলা হয়।

Leave a Comment