হোম ব্লগ আর্টিকেল
জীববিজ্ঞান স্টাডি গাইড

Chordata (কর্ডাটা) পর্বের বৈশিষ্ট্য

লেখক: শান্ত স্যার
প্রকাশিত: 15 December, 2024
পড়ার সময়: ৫ মিনিট

Chordata (কর্ডাটা) পর্বের বৈশিষ্ট্য

(গ্রীক, chorda = রজ্জু)

Chordata (কর্ডাটা) পর্বের মৌলিক বৈশিষ্ট্য

  • ১। ভ্রূণাবস্থায় অথবা সারাজীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দন্ডাকৃতি ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড(Notochord) থাকে উন্নত প্রাণিদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদন্ড (Vertebral column) দিয়ে প্রতিস্থাপিত হয়। এসব প্রাণিকে তখন মেরুদন্ডী প্রাণী বলে।
  • ২। নটোকর্ডের ঠিক উপরে লম্বা অক্ষ বরাবর ফাপা, নলাকার, স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড (Nerve cord) থাকে [মেরুদন্ডী প্রাণিদের ক্ষেত্রে নার্ভ কর্ডটি পরিবর্তিত হয়ে সম্মুখপ্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকান্ড (Spinal cord) গঠন করে।
  • ৩। জীবনের যে কোনাে দশায় বা সারাজীবন গলবিলের দু’পাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ (Gill slits) থাকে (উন্নত কর্ডেটে ফুলকা রত্বের বিলােপ ঘটে)।

উপর্যুক্ত তিনটি মৌলিক বা অনন্য বৈশিষ্ট্য ছাড়াও কর্ডেটের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে,

  • ১। হৃদপিন্ডের অংকীয়দেশে অবস্থান।
  • ২। মেরুদন্ডীদের দু’জোড়া পার্শ্বপদ ও তাতে অন্তঃকংকাল।
  • ৩। পায়ু পরবর্তী পেশল ও স্থিতিস্থাপক লেজ।
  • ৪। এন্ডােস্টাইল (Endostyle)-এর উপস্থিতি যা পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়।
  • ৫। পরিপাকতন্ত্র সুস্পষ্ট পাকস্থলী ও অন্ত্রে আলাদা হওয়া।

উদাহরণঃ

  • Ascisia mantula
  • Homo sapiens
  • Catla catla

এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা আছে?

শান্ত স্যারের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন অথবা অনলাইন লাইভ ব্যাচে যুক্ত হোন।

শান্ত স্যারকে প্রশ্ন করুন