ক্রোমােসােম এর ভৌত ও রাসায়নিক গঠন। ক্রোমোজোমের কাজ।
ক্রোমােসােম ক্রোমােসােম নিউক্লিয়াসের অন্যতম প্রধান বস্তু। প্রত্যেক নিউক্লিয়াসে প্রজাতির বৈশিষ্ট্যানুসারে সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমােসােম থাকে। আদি কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস না থাকাতে তাতেকোন সুগঠিত ক্রোমােসােম থাকে না। তবে এদের কোষে বিশেষ ধরনের নিউক্লিয়াে দ্রব্য প্রাে-ক্রোমােসােম বা আদি ক্রোমােসােম মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে। বিশেষ রঞ্জক ব্যবহার করে আলােক অণুবীক্ষণ যন্ত্রে বিভাজনরত কোষে ক্রোমােসােম দেখা যায়। …