দৈত্ব প্রচ্ছন্ন এপিস্টেসিস কী? ৯:৭ অনুপাত ব্যাখ্যা।

দৈত্ব প্রচ্ছন্ন এপিস্টেসিস

দুটি প্রচ্ছন্ন জিন একসাথে উপস্থিত থেকে কোন প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিলে মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রম দেখা দেয় তাকে দৈত্ব প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে।

দৈত্ব প্রচ্ছন্ন এপিস্টেসিস এর কারণে মেন্ডেলের ২য় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ৯ঃ৩ঃ৩ঃ১পরিবর্তিত হয়ে ৯ঃ৭ অনুপাত প্রকাশ করে। মানুষের মূক-বধিরতা দৈত্ব প্রচ্ছন্ন এপিস্টেসিস এর একটি প্রকৃষ্ট উদাহরণ।

৯ঃ৭ অনুপাতটির ব্যাখ্যা

যে সব মানুষ কালা/বধির (deaf; কানে শুনেনা) হয় তারা সাধারণত মূক/বােবা (বাকশক্তিহীন; mute)ও হয়। মানুষের এমন অস্বাভাবিকতাকে বলা হয় মূক-বধিরতা (deaf-mutism)।

জিনগত বিশ্লেষণে বুঝা যায় স্বাভাবিক শোনা ও কথা বলার ক্ষমতার জন্য ভিন্ন ভিন্ন দুটি প্রকট জিনের ভূমিকা আছে। এই ভিন্ন ভিন্ন দুটি প্রকট জিনের কার্য পরস্পরের পরিপূরক। অর্থাৎ প্রকট জিন দুটির প্রত্যেকের অন্তত একটি করে জিন না থাকলে মানুষ বােবা-কালা (deaf-mute) হয়। ধরা যাক, স্বাভাবিক অবস্থা অর্থাৎ শ্রবণক্ষমতা ও বাকশক্তির জন্য দায়ী প্রকট জিন দুটি A এবং B। সুত্রানুযায়ী aaBB জিনােটাইপ সম্পন্ন ব্যক্তি মূক-বধির হবে। অনুরূপভাবে, AAbb জিনােটাইপ সম্পন্ন ব্যক্তিও মূক-বধির হবে। উল্লিখিত দুটি জিনােটাইপের দুই জন মূক-বধির স্ত্রী-পুরুষের মধ্যে বিবাহ হলে F1 বংশে সকল সন্তান সন্ততি স্বাভাবিক শ্রবণ ও বাকশক্তি সম্পন্ন হয়।

F1 বংশে প্রাপ্ত দুজন হেটারােজাইগাস স্বাভাবিক শ্রবণ-বাকশক্তি সম্পন্ন স্ত্রী পুরুষের ক্রসে F2 জনুতে ৯ঃ৭ অনুপাত যথাক্রমে স্বাভাবিক শ্রবণ-বাকশক্তি এবং মূক-বধির বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান পাওয়া যায়।

জিনতাত্বিক ব্যাখ্যা

মনে করি d ও e দুটি প্রচ্ছন্ন জিন। অতএব ddEE ও DDce জিনোটাইপধারী ব্যক্তি মূকবধির হবে। এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন d ও হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। তাই মূকবধিরতা প্রকাশ পায়।

একজন মুকবধির পুরুষের (DDee) সাথে একজন মুকবধির মহিলার (ddEE) বিয়ে হলে তাদের সকল সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হবে। ঐ সন্তানদের জিনোটাইপের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ ও মহিলার বিয়ে হলে (কারণ) মানুষে ভাই-বোনের বিয়ে হয় না) তাদের সৃষ্ট পরবর্তী বংশধরে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মুকবধির সন্তান ৯:৭ অনুপাতে প্রকাশ পাবে।

দৈত্ব প্রচ্ছন্ন এপিস্টেসিস কী? ৯:৭ অনুপাত ব্যাখ্যা।

Leave a Comment