মেন্ডেল এর দ্বিতীয় সূত্র স্বাধীনভাবে সঞ্চারণ বা ডাইহাইব্রিড ক্রস সূত্র
‘দুই বা ততােধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সঙ্করায়ন ঘটালে গ্যামিট সৃষ্টিকালে প্রতিটি বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিন যুগলের স্বাধীন সঞ্চারণ বা বিন্যাস ঘটে এবং কোন একটি ফ্যাক্টর যুগলের সঞ্চারণ অন্য ফ্যাক্টর যুগলের উপর নির্ভরশীল নয়’। একে স্বাধীন সঞ্চারণ বা ডাইহাইব্রিড ক্রস সূত্রও বলে।
মেন্ডেল এর দ্বিতীয়সূত্র ব্যাখ্যা
মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যাখ্যার জন্য একটি ডাইহাইব্রিড ক্রস বর্ণনা করা হলাে।
দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে প্রজননকে ডাইহাইব্রিড ক্রস বলা হয়।
গিনিপিগের কালাে গাত্রবর্ণ সাদা গাত্রবর্ণের উপর প্রকট এবং অমসৃণ লােমের অবস্থা মসৃণের উপর প্রকট। বিশুদ্ধ কালাে-অমসৃণ (black-rough) গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা-মসৃণ (white-smooth) গিনিপিগের ক্রস করলে F1 বংশের কালাে-অমসৃণ পুরুষ ও স্ত্রী গিনিপিগের মধ্যে ক্রস করলে F2 বংশে নিম্নলিখিত অনুপাতে গিনিপিগ জন্মলাভ করে। কালাে-অমসৃণঃ কালাে-মসৃণ ও সাদা-অমসৃণ ও সাদা-মসৃণ = ৯ঃ৩ঃ৩ঃ১।
F1 বংশের হেটারােজাইগাস কালাে-অমসৃণ (BbRr) গিনিপিগ পুনরায় প্রজননের পূর্বে মায়ােসিসের মাধ্যমে গ্যামিট সৃষ্টি করবে এবং স্ত্রী-পুরুষ প্রত্যেক প্রায় সমান সংখ্যায় চার প্রকার, যথা- BR, Br, bR, br গ্যামিট উৎপন্ন করবে।
এখানে, F1 বংশের দুটি গিনিপিগের মধ্যে ক্রস করলে এদের যেকোনাে এক প্রকার পুংগ্যামিট চার প্রকারের স্ত্রী গ্যামিটের যেকোনাে এক প্রকারের সাথে মিলিত হতে পারে। ফলে F2 বংশে ১৬ প্রকারের নিষেকের সম্ভাবনা থাকে।
মেন্ডেল এর দ্বিতীয়সূত্র জিনতাত্বিক ব্যাখ্যা
মনেকরি,
কালাে-অমসৃণ গিনিপিগের জিনােটাইপ = BBRR
সাদা-মসৃণ গিনিপিগের জিনােটাইপ= bbrr
