হোম ব্লগ আর্টিকেল
জীববিজ্ঞান স্টাডি গাইড

অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance) ব্যাখ্যা।

লেখক: শান্ত স্যার
প্রকাশিত: 13 December, 2024
পড়ার সময়: ৫ মিনিট

অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)

যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F1 জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন (intermediate gene) বলে। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ১: ২ : ১ হয়।

অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance) ব্যাখ্যা:

একটি লাল ও সাদা ফুলের মধ্যে ক্রোস করালে ১ম বংশে সবগুলো ফুল গোলাপি হয়য়। লাল-এর সম্পূর্ণ প্রকটতা থাকলে ১ম বংশর উদ্ভিদের ফুল লাল রং-এর হতো এবং 𝐹2 বংশধরের ফিনোটাইপিক অনুপাত হতো ৩ : ১। কিন্তু লাল-এর অসম্পূর্ণ প্রকটতার কারণেই 𝐹1 হেটারোজাইগাস (Bb-) এর বর্ণ গোলাপী (Pink) এবং 𝐹2 বংশধরে ১ : ২ : ১ ফিনোটাইপিক অনুপাতের (লাল, গোলাপী, সাদা) সৃষ্টি হয়েছে।

জিনতাত্ত্বিক ব্যাখ্যা:-

অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)

এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা আছে?

শান্ত স্যারের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন অথবা অনলাইন লাইভ ব্যাচে যুক্ত হোন।

শান্ত স্যারকে প্রশ্ন করুন