হোম ব্লগ আর্টিকেল
জীববিজ্ঞান স্টাডি গাইড

প্রজাতি ও উপপ্রজাতি কী?

লেখক: শান্ত স্যার
প্রকাশিত: 15 December, 2024
পড়ার সময়: ৫ মিনিট

প্রজাতি (species)

প্রাণী শ্রেণিবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হলাে প্রজাতি। John Ray (১৬৮৬) সর্বপ্রথম প্রজাতি বা Species শব্দটি ব্যবহার করেন।

এখানে প্রজাতির দুটি সংজ্ঞা উল্লেখ করা হলাে।

(১) প্রজাতি হলাে সর্বাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের মিলসম্পন্ন একদল প্রাকৃতিক জীবগােষ্ঠী, যারা নিজেদের মধ্যে যৌন প্রজননের মাধ্যমে উর্বর সন্তান উৎপন্ন করে।

(২) প্রজাতি হলাে প্রাকৃতিক পরিবেশে অন্তঃপ্রজননক্ষম জীবকুল, যারা অন্যান্য জীব থেকে জননঘটিত স্বাত বজায় রাখে।

উপপ্রজাতি (Sub-species)

বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগােষ্ঠী বা পপুলেশন আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান প্রদান ঘটাতে সক্ষম তাদের একই প্রজাতির উপপ্রজাতি বলা হয়।

পূর্বে উপপ্রজাতি ভ্যারাইটি নামে গণ্য হতাে। বহিরাকৃতির দিক দিকে উপপ্রজাতিগুলাে পৃথক হওয়ায় তাদের শনাক্ত করতে অসুবিধা হয় না।

সাধারণত উপপ্রজাতিভুক্ত জীবগােষ্ঠীগুলাে আলাদা আলাদা ভৌগােলিক অঞ্চলে বসবাস করে ও সেক্ষেত্রে সমস্ত ভৌগােলিক অঞ্চলগুলােকে একত্রে প্রজাতির বিস্তার পরিধির অন্তর্ভুক্ত।

প্রজাতি ও উপপ্রজাতি কী?

এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা আছে?

শান্ত স্যারের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন অথবা অনলাইন লাইভ ব্যাচে যুক্ত হোন।

শান্ত স্যারকে প্রশ্ন করুন