হোম ব্লগ আর্টিকেল
জীববিজ্ঞান স্টাডি গাইড

আচরণ কী? আচরণবিদ্যা কী? আচরণের প্রকৃতি কী?

লেখক: শান্ত স্যার
প্রকাশিত: 15 December, 2024
পড়ার সময়: ৫ মিনিট

আচরণ কী?

উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া প্রদর্শনের নামই আচরণ।

প্রখ্যাত আচরণবিদ ম্যানিং(Manning) এর মতে, আচরণ হলো কিছু বিশেষ ক্রিয়ার সমষ্টি যার মাধ্যমে প্রাণী তার বহিঃপরিবেশ এবং দেহের অভ্যন্তরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হয় এবং তার কাঙ্খিত চাহিদার প্রেক্ষিতে প্রতিক্রিয়া করে।

আচরণবিদ্যা(Ethology) কী?

Ethology শব্দটি দুটি গ্রিক শব্দ তথা‘ethos’ (স্বভাব) ও ‘logos’ (জ্ঞান) এর সমন্বয়ে গঠিত। প্রাণিবিজ্ঞানের একটি বিশেষ শাখা আচরণবিদ্যা বা Ethology ইথােলজিতে আচরণ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে।

জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ আলােচনা করা হয় তাকে আচরণবিদ্যা (Ethology) বলা হয়।

আচরণের প্রকৃতি

প্রাণীর সংরক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য প্রাণীর আচরণ অনুধাবন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাণ আচরণের প্রকৃতি নিম্নরূপ

  • ১) উদ্দীপকের প্রতি প্রাণীর সাড়া দেয়ার দৃশ্যমান কৌশল হলাে আচরণ, যা সে পরিবেশে টিকে থাকার জন্য করে থাকে। এটি সাধারণত বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রতি সমন্বিত প্রতিক্রিয়া যা নিম্ন উপায়ে সম্পন্ন হয়-
  • উদ্দীপক প্রদর্শন(আভ্যন্তরীণ/বাহ্যিক)………গ্রাহক…..প্রাণিদেহের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া…..সঞ্চালক…..প্রাণী কর্তৃক সাড়া/আচরণ প্রদর্শন
  • ৩) আচরণ প্রকাশের জন্য প্রেষণা প্রয়ােজন, যেমন- ইচ্ছা বা আগ্রহ।
  • ৪) প্রাণীর আচরণ অভিযােজনমূলক ও বিবর্তনমূলক। নিজ প্রয়ােজনে বা পরিবেশে গ্রহণযােগ্যতা পাবার জন্য প্রাণী তার মূল আচরণকে পরিবর্তিত করে ।
  • ৫) নির্দিষ্ট প্রজাতির প্রাণী নির্দিষ্ট উদ্দীপকের প্রতি একই রকমের সাড়া দেয়।
  • ৬) জন্মগত উপাদান (জিন) এবং বাহ্যিক পরিবেশ উভয়ই প্রাণীর আচরণকে প্রভাবিত করে ।
  • ৭) মূলতঃ আচরণ দু’ধরনের, যথা- সহজাত আচরণ ও শিখন আচরণ। তবে সমাজবদ্ধ প্রাণীদের মধ্যে এ দু’ধরনের আচরণের সমন্বয়ে সামাজিক আচরণেরও বিকাশ ঘটে।
সহজাত আচরণ কী? সহজাত আচরণের বৈশিষ্ট্য।

এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা আছে?

শান্ত স্যারের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন অথবা অনলাইন লাইভ ব্যাচে যুক্ত হোন।

শান্ত স্যারকে প্রশ্ন করুন