বিবর্তনের শারীরবৃত্তীয় ও শ্রেণিবিন্যাসগত প্রমাণ।
বিবর্তনের শারীরবৃত্তীয় প্রমাণসমূহ (Physiological evidence) বিভিন্ন প্রাণীর রক্ত এবং দানা (blood crystal) পরীক্ষা করে এদের পরস্পর সম্পর্ক নিরূপণ করা যায়। যেমন- মানুষ ও শিম্পাঞ্জীর রক্তে অনুরূপ হিমােগ্লোবিন দানা দেখা যায়। এদের হিমােগ্লোবিন দানাগুলাে কুকুর ও অশ্বের হিমােগ্লোবিন দানা থেকে ভিন্ন ধরনের। অগ্ন্যাশয় হতে ট্রিপসিন নামক এক প্রকার এনজাইম নিঃসৃত হয়। মানুষ ও বানরের ট্রিপসিন অনুরূপ। …