আর্কিওপটেরিক্স এর বৈশীষ্ট্য ও গুরুত্ব। পাখি ও সরীসৃপ এর সংযোগ সূত্র।

আর্কিওপটেরিক্স

আদি পাখির জীবাশ্ম (Archeopteryx-Ancient Bird Fossil)- আদি পাখির নাম আর্কিওপটেরিক্স(Archeaopteryx lithographica) যা অর্থ ancient wing inscribed in stone)। এদের কোন সদস্য বর্তমানে জীবিত নেই।

আজ হতে ১৪ কোটি ৭০ লক্ষ বছর পূর্বে জুরাসিক যুগে এর আবির্ভাব হয়েছিল। এই পাখির ধ্বংসাবশেষ জার্মানীর ব্যাভেরিয়ার বিখ্যাত সােলেনহােপেন অঞ্চল হইতে সংগ্রহ করা হয়। মােট ১০টি জীবাশ্ম আবিষ্কৃত হয় যার মধ্যে সর্বশেষটি আবিষ্কৃত হয় ২০০৭ সালে।

আর্কিওপটেরিক্স এর মধ্যে সরীসৃপ এবং পাখি উভয় জাতের বৈশিষ্ট্যগুলাে বিদ্যমান যার জন্য একে সংযােগকারী যােগসূত্র (connecting link) হিসেবে বিবেচনা করা হয়।

আর্কিওপটেরিক্স এর বৈশীষ্ট্য ও গুরুত্ব। পাখি ও সরীসৃপ এর সংযোগ সূত্র।

আর্কিওপটেরিক্স এ সরীসৃপ বৈশিষ্ট্য

 ১. লেজ অনেকগুলাে কশেরুকা দ্বারা তৈরি। ২. অগ্রপদে নখরযুক্ত আঙুল ৩. চোয়ালে সম-আকৃতির অনেকগুলাে দাঁত বিদ্যমান।

আর্কিওপটেরিক্স এ পাখির বৈশিষ্ট্য

১. সমস্ত দেহ পালক দ্বারা আবৃত, ২. চোয়াল পাখির চঞ্চুর ন্যায় লম্বা ৩. ডানা আকৃতির অগ্র পা, ৪। সামগ্রিকভাবে এর দেহ পাখির ন্যায়।

আর্কিওপটেরিক্স আধা-পাখি ও আধা সরীসৃপ হওয়ায় প্রমাণ হয় যে, বিবর্তনের দ্বারা সরীসৃপকূল হতে আর্কিওপটেরিক্স এর মাধ্যমে আধুনিক পাখির উদ্ভব হয়েছে।

Leave a Comment