হোম ব্লগ আর্টিকেল
জীববিজ্ঞান স্টাডি গাইড

Chordata পর্বের উপপর্ব গুলোর বর্ণনা।

লেখক: শান্ত স্যার
প্রকাশিত: 15 December, 2024
পড়ার সময়: ৫ মিনিট

Chordata পর্বের উপপর্ব গুলোর বর্ণনা।

Chordata পর্ব ৩টি উপপর্বে বিভক্ত।

উপপর্ব ১: Urochordata (ইউরােকর্ডাটা)

গ্রীক, oura = লেজ + chorda =রজ্জু

Urochordata বৈশিষ্ট্য:

  • ১। পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় তা কেবল লেজের দিকে অবস্থিত।
  • ২। দেহ টিউনিক (Tunic) বা টেস্ট (Test) নামক আচ্ছাদনে আবৃত।
  • ৩। দেহের মুক্তপ্রান্তে মুখ ছিদ্র এবং কাছাকাছি অ্যাট্রিওপাের (Atriopore) অবস্থিত।
  • ৪। পরিণত প্রাণী নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে, কিন্তু লার্ভা মুক্ত সঁতারু।

উদাহরণঃ Ascisia mantula(অ্যাসিডিয়া) Salpa maxima(স্যালপা)

উপপর্ব ২ Cehphalochordata (সেফালােকর্ডাটা)

গ্রিক, Kephale=মাথা+chorda=রজ্জু

Cehphalochordata বৈশিষ্ট্য

  • ১। দেহ লম্বা,পাশ্বীয়ভাবে চাপা ও দু’প্রান্তে সরু।
  • ২। সম্মুখ প্রান্তে ওরাল হুড (Oral hood) এবং তাতে ওরাল সিরি (Oral cirri) থাকে।
  • ৩। নটোকর্ড দেহের দৈর্ঘ্য বরাবর প্রলম্বিত।
  • ৪। অ্যাট্রিয়াম বড়, তাতে ফুলকা রন্ধ্র উন্মুক্ত হয়।
  • ৫। রেচনতন্ত্র গলবিল অঞ্চলে অবস্থিত সােলেনােসাইটযুক্ত নেফ্রিডিয়া নিয়ে গঠিত।
  • ৬। দেহের দুপাশে “>” আকারের মায়ােটম (Myotome) পেশী পরপর সজ্জিত।

উদাহরণ: Branchiostoma lanceolatum (ব্র্যাঙ্কিওস্টোমা)।

উপপর্ব ৩: vertebrata (ভার্টিব্রাটা)

ল্যাটিন, vertebratus = মেরুদন্ড

vertebrata বৈশিষ্ট্য

  • ১। নটোকর্ডটি কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড’ দ্বারা প্রতিস্থাপিত।
  • ২। পৃষ্ঠীয় ফাপা স্নায়রজু মস্তিস্ক ও সুষুম্মা কান্ড গঠন করে এবং যথাক্রমে ক্রেনিয়াম ও মেরুদণ্ডে আবদ্ধ থাকে।
  • ৩। গলবিলীয় ফুলকা র সাধারণত ৪-৬ জোড়া এবং উন্নততর প্রাণীতে কেবল ভূণেই থাকে।
  • ৪। সুগঠিত হৃদপিন্ড দিয়ে রক্ত সংবহনতন্ত্র নিয়ন্ত্রিত হয়।
  • ৫। বৃক্ক প্রধান রেচন অঙ্গ।
  • ৬। পার্শ্বীয় জোড় পাখনা বা পদ চলন অঙ্গ।

উদাহরণঃ Homo sapiens

Chordata পর্বের উপপর্ব গুলোর বর্ণনা।

এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা আছে?

শান্ত স্যারের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন অথবা অনলাইন লাইভ ব্যাচে যুক্ত হোন।

শান্ত স্যারকে প্রশ্ন করুন