প্রকট এপিস্ট্যাসিস (Dominant Epistasis)
একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমােসােমের এক লােকাসে অবস্থিত কোন প্রকট জিন যদি ক্রোমােসােমের অন্য লােকাসে অবস্থিত অন্য একটি প্রকট জিন এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা সৃষ্টি করে তা হলে এ প্রক্রিয়াকে প্রকট এপিস্টাসিস বলে। প্রকট এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের ২য় সূত্রের ফিনােটাইপিক অনুপাত ৯ঃ৩ঃ৩ঃ১ পরিবর্তিত হয়ে ১৩ঃ৩ অনুপাতে প্রকাশ পায়।
১৩ঃ৩ অনুপাতের ব্যাখ্যা
সাদা লেগহর্ন (white leghorn) ও সাদা ওয়াইনডট মােরগ-মুরগীর মধ্যে ১৩ঃ৩ ফিনােটাইপিক অনুপাত পাওয়া যায়। সাদা লেগহর্ন মুরগিতে রঙিন পালকের জন্য প্রকট জিন থাকা সত্ত্বেও রঞ্জক পদার্থ উৎপাদনে বাধা প্রদানকারী অন্য একটি প্রকট জিন এর উপস্থিতির জন্য পালকগুলাে সাদা হয়।
অপরপক্ষে সাদা ওয়াইনডট মুরগীতে রঞ্জক পদার্থ উৎপাদনে বাধা প্রদানকারী কোন প্রকট জিন না থাকা সত্ত্বেও সাদা হয় । একটি সাদা লেগহর্ন মােরগ ও একটি সাদা ওয়াইনডট মুরগীর মধ্যে ক্রস ঘটালে F1 জনুতে সব সন্তান সাদা পালক বিশিষ্ট হয়।
F1 জনুতে প্রাপ্ত সাদা পালক বিশিষ্ট মোরগ-মুরগির মধ্যে ক্রস করালে F2 জনুতে ৯ঃ৩ঃ৩ঃ১ অনুপাতের পরিবর্তে ১৩ঃ৩ অনুপাতে সাদা ও রঙিন পালক সম্পন্ন মােরগ-মুরগী পাওয়া যায়।
১৩ঃ৩ অনুপাতের জিনতাত্বিক ব্যাখ্যা
ধরা যাক, সাদা লেগহর্ণের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন C এবং সাদা লেগহর্ণের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন I। অতএব, সাদা লেগহর্ণের জিনোটাইপ হবে CCII এবং সাদা ওয়াইনডটের জিনোটাইপ হবে ecii। অর্থাৎ এক্ষেত্রে C হচ্ছে প্রকট হাইপোস্ট্যাটিক জিন এবং I প্রকট এপিস্ট্যাটিক জিন।

