হোম ব্লগ আর্টিকেল
জীববিজ্ঞান স্টাডি গাইড

প্রকট বৈশিষ্ট্য কী? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী?

লেখক: শান্ত স্যার
প্রকাশিত: 14 December, 2024
পড়ার সময়: ৫ মিনিট

প্রকট (Dominant character) বৈশিষ্ট্য কী?

এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করালে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি বাহ্যিকভাবে প্রকাশিত হয়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।

প্রকট বৈশিষ্ট্য ব্যাখ্যা

মনেকর তোমার বাবার চুল সোজা ও মার চুল কোঁকড়ানো এখন তোমার চুল যদি কোঁকড়ানো হয় তবে তোমার চুলের আকৃতির বৈশিষ্ট্যটি প্রকট। এখানে মায়ের বৈশিষ্ট্য প্রকট আর বাবার বৈশিষ্ট্য প্রচ্ছন্ন।

প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (Recessive character) কী?

এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটো জীবের মধ্যে সংকরায়ণ করলে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত অবস্থায় বিদ্যমান থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।

প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা

হোমোজাইগাস লম্বা ও খাটো মটরশুঁটি গাছের মধ্যে সংকরায়ণ করলে প্রথম অপত্য বংশে (F₁) শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়: কিন্তু খাটো বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে। এখানে খাটো বৈশিষ্ট্যটি লম্বা বৈশিষ্ট্যের নিকট প্রচ্ছন্ন।

এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা আছে?

শান্ত স্যারের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন অথবা অনলাইন লাইভ ব্যাচে যুক্ত হোন।

শান্ত স্যারকে প্রশ্ন করুন