জিনোটাইপ কী? ফিনোটাইপ কী?

জিনোটাইপ (Genotype) কী?

কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন সমষ্টিকে ঐ জীবের ওই বৈশিষ্ট্যের জিনোটাইপ বলে।

জিনোটাইপ ব্যাখ্যা

মনেকর, তোমার চোখের রঙ কালো এই কালো রঙ প্রকাশের জন্য যতগুলো জিন কাজ করেছে তার সমষ্টিকে জিনোটাইপ বলে।

[ ট্রিক্স- জিনতাত্তিক ব্যাখ্যা লেখার সময় আমরা বর্ণের মাধ্যমে ফিনোটাইপ প্রকাশ করি যেমন- লম্বা=TT,খাটো=tt,সাদা=BB,কালো=bb ইত্যাদি। কোন বৈশিষ্ট্য জিনোটাইপ আকারে লেখার সময় তুমি যেকোন ইংরেজি বর্ণ ধরে নিতে পারো যেমন- লোম্বা= TT অথবা GG অথবা DD ইত্যাদি। *** মনে রাখতে হবে তোমাকে অবশ্যই একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি ইংরেজি বর্ণ ধরতে হবে ( লম্বা=TT ঠিক কিন্তু লম্বা=T ভুল)। লম্বা ও কালো চুল= TTBB কারণ এখানে ২টি বৈশিষ্ট্য আছে।]

জেনেরাখা ভালো- মেন্ডেলের মতে, জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্য এক জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আধুনিককালে প্রমাণিত হয়েছে যে, একটি বৈশিষ্ট্য একাধিক জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। যেমন- মানুষের গায়ের বর্ণ অনেকগুলো জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এধরণের জিনগুলোকে পলিজিন বলে।

ফিনোটাইপ (Phenotype) কী?

জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য বা লক্ষণই হলো তার ফিনোটাইপ।

অথবা, জিনোটাইপের বহিঃপ্রকাশকে ফিনোটাইপ বলে।

অথবা, ক্রোমোসোমে থাকা জিনোটাইপ জীবদেহে যেসব দৈহিক বৈশিষ্ট্য প্রকাশ করে সেই বৈশিষ্ট্যগুলোকে ফিনোটাইপ বলে।

ফিনোটাইপ ব্যাখ্যা

মনেকর, TT,Tt,tt ইত্যাদি জিনোটাইপ এর কারণে মটরশুঁটি গাছ লম্বা বা খাটো হতে পারে যা বাহ্যিকভাবে বোঝা যায়; এ লম্বা বা খাটো বৈশিষ্ট্যই হলো তার ফিনোটাইপ।

[ ট্রিক্স- জিনতাত্তিক ব্যাখ্যা লেখার সময় আমরা ভাষার মাধ্যমে ফিনোটাইপ প্রকাশ করি যেমন- লম্বা,খাটো,সাদা,কালো ইত্যাদি।]

Leave a Comment