ট্রাইহাইব্রিড ক্রস কী?
তিন বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে (F₁) কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙ্গে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে।
তিনটি স্বতন্ত্র মনোহাইব্রিড ক্রসের সংমিশ্রণে ট্রাইহাইব্রিড ক্রস হয়।
ট্রাইহাইব্রিড ক্রস জিনতাত্ত্বিক ব্যাখ্যা
গোলাকার ও হলুদ বীজ বিশিষ্ট লম্বা উদ্ভিদের জিনোটাইপ= RRYYSS
কুঞ্চিত ও সবুজ বীজ বিশিষ্ট খাটো উদ্ভিদের জিনোটাইপ= rryyss
এদের গ্যামেট হবে- RYS ও rys
F1 জনুর জিনোটাইপ= RrYySs
ট্রাইহাইব্রিড ক্রসের ফলে সৃষ্ট F1 জনুর ফিনোটাইপ= সব জীব গোলাকার ও হলুদ বীজ বিশিষ্ট লম্বা উদ্ভিদ হবে।
F1×F1
ফিনোটাইপ= গোলাকার ও হলুদ বীজ বিশিষ্ট লম্বা উদ্ভিদ × গোলাকার ও হলুদ বীজ বিশিষ্ট লম্বা উদ্ভিদ
জিনোটাইপ= RrYySs × RrYySs

ট্রাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত= ২৭:৯:৯:৯:৩:৩:৩:১