বিবর্তনের ভৌগােলিক বিস্তারগত প্রমাণ।
বিবর্তনের ভৌগােলিক বিস্তারগত প্রমাণ (Evidence from geographical distribution) উদ্ভিদ ও প্রাণীর ভৌগােলিক বিস্তার বিবর্তন সংঘটনের সাক্ষ্য বহন করে। পৃথিবীর বিভিন্ন মহাদেশের নানা প্রকার উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়। বিবর্তনবিদগণ একে জৈব অভিব্যক্তির প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। বিবর্তনবিদগণ মনে করেন যে, পৃথিবীর বর্তমান মহাদেশগুলাে প্রথমে একটি একক বা অবিচ্ছিন্ন ভূখণ্ড ছিল। …