উওজেনেসিস প্রক্রিয়া বর্ণনা।
সংঘটন স্থান স্ত্রী প্রজননতন্ত্রের ডিম্বাশয়। উৎপন্ন কোষ হ্যাপ্লয়েড ক্রোমোসোম যুক্ত ডিম্বাণু। উওজেনেসিস প্রক্রিয়া বর্ণনা উওজেনেসিস প্রক্রিয়াকে ৪টি ধাপে ভাগ করা যায়। যথা ১. সংখ্যাবৃদ্ধি পর্যায় উওজেনেসিস প্রক্রিয়ার যে পর্যায়ে প্রাথমিক জননকোষ পুনঃপুন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি ঘটায়, তাকে সংখ্যাবৃদ্ধি পর্যায় বলে। এই পর্যায়ে উৎপন্ন কোষগুলোকে উওগোনিয়া বলে। এরা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম বহন করে। …